৯ ব্যাংক ২ আর্থিক প্রতিষ্ঠান নেবে ১,০১৭ সিনিয়র অফিসার, পরীক্ষার সূচি ও নম্বরবণ্টন প্রকাশ

আপডেট : ০৫ মে ২০২৬, ২০:৩৮

ব্যাংকার্স সিলেকশন কমিটির অধীনে ৯টি ব্যাংক ও ২টি আর্থিক প্রতিষ্ঠানে সিনিয়র অফিসার (সাধারণ) পদে সমন্বিত নিয়োগ পরীক্ষার প্রিলিমিনারির তারিখ ও নম্বর বণ্টন প্রকাশ করা হয়েছে।

মোট শূন্য পদ রয়েছে ১,০১৭টি। প্রিলিমিনারি (এমসিকিউ) পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৫ মে ২০২৬, শুক্রবার। সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এক ঘণ্টার এই পরীক্ষা নেওয়া হবে।

পরীক্ষার ধরন ও নম্বর বিভাজন

১. প্রিলিমিনারি (এমসিকউ): মোট ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিষয়গুলো হলো বাংলা (২০ নম্বর), ইংরেজি (২০ নম্বর), গণিত (২০ নম্বর), সাধারণ জ্ঞান (আর্থিক ও ব্যাংকিং) (১০ নম্বর), অ্যানালিটিক্যাল স্কিল (২০ নম্বর) এবং আইসিটি (১০ নম্বর)। প্রতিটি ভুল উত্তরের জন্য শূন্য দশমিক ২৫ নম্বর কাটা হবে।

২. লিখিত পরীক্ষা: প্রিলিমিনারিতে উত্তীর্ণদের জন্য ২০০ নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা হবে। প্রিলিমিনারিতে উত্তীর্ণদের জন্য পরবর্তীতে ২০০ নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হবে।

গুরুত্বপূর্ণ নির্দেশনা

  • পরীক্ষার্থীদের অন্তত ১ ঘণ্টা আগে কেন্দ্রে উপস্থিত থাকতে হবে। পরীক্ষা শুরু হওয়ার পর কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না।
  • মোবাইল, ক্যালকুলেটর, স্মার্ট ওয়াচসহ কোনো ইলেকট্রনিক ডিভাইস বহন করা যাবে না।
  • পরীক্ষাকেন্দ্র ও আসনবিন্যাস পরবর্তীতে বাংলাদেশ ব্যাংক-এর নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

 

বিজ্ঞপ্তি দেখুন এখানে

ইত্তেফাক/এসজেএস