৯৬-এর মতো আওয়ামী লীগ এবং জামায়াতে ইসলামী দেশের বিরুদ্ধে, সার্বভৌমত্বের বিরুদ্ধে, স্বাধীনতার বিরুদ্ধে চক্রান্ত শুরু করেছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
রোববার (৮ নভেম্বর) বিকেলে ঝিনাইদহের কালীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
রাশেদ খাঁন অভিযোগ করেন, প্রধানমন্ত্রী যখন দেশকে এগিয়ে নেওয়ার জন্য বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করছেন, তখন দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। তার দাবি, ভারতে অবস্থান করে শেখ হাসিনা এই ষড়যন্ত্রের সূচনা করেছেন এবং বাংলাদেশে বসে এই চক্রান্তের সাথে যুক্ত হয়েছে সেই স্বাধীনতা বিরোধী শক্তি জামায়াত ইসলাম। সুতরাং প্রধানমন্ত্রীর যে স্বপ্ন, তিনি যে পরিকল্পনা হাতে নিয়েছেন সেই পরিকল্পনা বাস্তবায়নে আমাদের সবাইকে তার পাশে থেকে কাজ করতে হবে।
সরকারের বিভিন্ন উন্নয়ন উদ্যোগের কথা উল্লেখ করে রাশেদ খাঁন বলেন, ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, কৃষকদের ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, খাল ও নদী খননসহ নানা কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এই কর্মসূচিগুলো যে সময় তিনি বাস্তবায়নের পথে এবং বিশেষ করে জুলাই জাতীয় সনদ; যে সনদে বিএনপির পক্ষ থেকে স্বাক্ষর করা হয়েছিল। সেই সনদ যে সময় বিএনপি সরকার ধাপে ধাপে বাস্তবায়ন করছে, তখন সেই স্বাধীনতা বিরোধীচক্র এবং যারা এই ২৪শে জুলাই জনগণকে গুলি চালিয়ে অনেক মানুষকে হত্যা করেছিল।
রাশেদ খাঁন আরও বলেন, অতীতে যারা জনগণের ওপর গুম, খুন ও ক্রসফায়ারের মতো নির্যাতন চালিয়েছে, তাদের রাজনৈতিক শক্তিগুলো এখন এক জায়গায় আসছে। ১৯৯৬ সালের রাজনৈতিক সমীকরণের সঙ্গে বর্তমান পরিস্থিতির তুলনা করে তিনি বলেন, ‘৯৬-এর মতো আওয়ামী লীগ এবং জামায়াতে ইসলামী দেশের বিরুদ্ধে, সার্বভৌমত্বের বিরুদ্ধে, স্বাধীনতার বিরুদ্ধে চক্রান্ত শুরু করেছে।’
সুতরাং আমি মনে করি, বাংলাদেশের জনগণকে আওয়ামী অপশক্তি এবং সেই স্বাধীনতাবিরোধী শক্তি জামায়াত ইসলামের বিরুদ্ধে একতাবদ্ধ হয়ে লড়াই করতে হবে।
