এইচএসসি পরীক্ষার ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা

আপডেট : ২৩ আগস্ট ২০১৯, ১৯:৩৬

প্রিয় একাদশ শ্রেণির শিক্ষার্থীবৃন্দ শুভাশিস রইল। তোমাদের সুবিধার্থে ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়ের প্রথমপত্র হতে একটি উদ্দীপক এবং উদ্দীপকের আলোকে উত্তর প্রদান করা হলো। আশা করি তা তোমাদের সংগ্রহে থাকবে।

উদ্দীপক: মাহমুদুল আলম সিয়াম একটি বেসরকারী প্রতিষ্ঠানে চাকুরী করেন। ঈদ-উল আয্্হা উপলক্ষ্যে ছুটিতে গ্রামের বাড়ীতে গিয়ে দুই বন্ধু মিলে আশি হাজার টাকা দিয়ে কোরবানীর উদ্দেশ্যে একটি গরু খরিদ করেন। পথিমধ্যে একজন ব্যাক্তির গরুটি পছন্দ হওয়ায় উক্ত গরুটি সে এক লক্ষ টাকা ক্রয় করার প্রস্তাব করলে এবং তার অনুরোধে সিয়াম তা বিক্রি করে দেয়। এতে তাদের বিশ হাজার টাকাও আয় হয়। সিয়াম ও তার বন্ধু কোরবানীর জন্য নতুনভাবে গরু কেনা ছাড়াও বিভিন্ন ধরণের মসলা সামগ্রী ক্রয় করেন। কারণ কোরবানীর জন্য এগুলো তাদের প্রয়োজন ছিল।

ঘ) উদ্দীপকে সর্বশেষ কার্যটি ব্যবসায়ের বৈশিষ্ট্যের সাথে তুমি কিভাবে মূল্যায়ন করবে? তোমার মতামত দাও।

উদ্দীপকে ঘ নং প্রশ্নের উত্তর: উদ্দীপকে সর্বশেষ কার্যে উপযোগের কথা বলা হয়েছে।

 কোন কিছুর অভাব পূরণের ক্ষমতাকে উপযোগ বলা হয়। একজন ব্যবসায়ী তার সকল কর্মকাণ্ডের মাধ্যমে নানান ধরণের উপযোগ সৃষ্টি করে।

সিয়াম ও তার বন্ধু কোরবানীর উদ্দেশ্যে নতুনভাবে গরু খরিদ করেন এবং পাশাপাশি খাবার উপযোগী বিভিন্ন ধরণের মসলা যেমন: লবঙ্গ,এলাচী, গোল মরিচ, জিরা, পিয়াজ, রসুন, হলুদ, মরিচ, আদা, তেজপাতা ইত্যাদি ক্রয় করেন। এগুলো সাধারণত মাংস তৈরীর কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয়। কোরবানীর গরু ক্রয়ের সাথে এগুলোর একটি নিবিড় সম্পর্ক রয়েছে। কারণ কোরবানীর মাংসকে খাবার উপযোগী করতে হলো এগুলোর প্রয়োজন রয়েছে অর্থাত্ এগুলো তাদের অভাব রয়েছে আর ক্রয়ের মাধ্যমে তারা তাদের অভাব পূরণ করেছেন। এগুলোই হলো উপযোগ।

 মানুষ বিভিন্নভাবে তাদের অভাব পূরণ করে থাকেন। একেক অভাব একেক ভাবে পূরণ করা হয়। যেমন পরিবহন কার্যে স্থানগত উপযোগ সৃষ্টি করে, শিল্পের মাধ্যমে রূপগত উপযোগ সৃষ্টি করে। একেক জনের অভাবের ধরণ একেক রকম যা একেকভাবে পূরণ হয়ে থাকে।