চুক্তি ছাড়া ব্রেক্সিটে সংকটে পড়ার আশঙ্কা ব্রিটেনের

আপডেট : ২৩ আগস্ট ২০১৯, ১৯:৪০

কোনো চুক্তি ছাড়াই ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বেরিয়ে (ব্রেক্সিট) গেলে ব্রিটেনের খাবার, জ্বালানি ও ওষুধ খাত বড়ো ধরনের সংকটে পড়বে বলে মনে করছে খোদ ব্রিটিশ সরকার। চুক্তিহীন ব্রেক্সিটবিরোধীরা বলছেন, সরকার কোনো চুক্তি ছাড়াই ব্রেক্সিটের দিকে গেলে এটি একটি দুর্যোগে রূপ নেবে। এই বিচ্ছেদ শুধু ব্রিটেনকেই ক্ষতিগ্রস্ত করবে না, বরং বৈশ্বিক প্রবৃদ্ধিকেও ক্ষতিগ্রস্ত করবে। এছাড়া বিশ্ব অর্থনীতিতে লন্ডনকে আরো দুর্বল করে দেবে। প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর কট্টর ব্রেক্সিটপন্থি বরিস জনসন আগামী ৩১ অক্টোবর ব্রেক্সিট বাস্তবায়নের ঘোষণা দেন।