চলতি বছরে টানা আট মাস ধরে জাপানের রপ্তানি আয় কমেছে। এছাড়া গত ছয় বছরের মধ্যে এবারই প্রথম উত্পাদনকারীদের আস্থাও নেতিবাচক অবস্থানে নেমে এসেছে। এ ধরনের পরিস্থিতির বড়ো কারণ হলো চীনে দেশটির রপ্তানি কমে যাওয়া। জাপানের অন্যতম বড়ো বাণিজ্য অংশীদার চীন। কিন্তু চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান বাণিজ্য যুদ্ধের কারণে চীনে জাপানের রপ্তানিও কমেছে। সম্প্রতি এ অঞ্চলে আগের বছরের একই সময়ের তুলনায় রপ্তানি কমেছে। এছাড়া দক্ষিণ কোরিয়ার সঙ্গেও বাণিজ্য বিবাদ শুরু হয়েছে জাপানের, এর প্রভাবও রয়েছে রপ্তানি কমার ক্ষেত্রে। নাঈমা সুলতানা
