‘ইউনিসেফ আমার ব্যক্তি স্বাধীনতাকে শ্রদ্ধা করেছে’

আপডেট : ২৩ আগস্ট ২০১৯, ২০:০২

আন্তর্জাতিক অঙ্গনে বেশ ভালো খ্যাতি রয়েছে বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়ার। শুধুমাত্র পর্দায় অভিনয় দিয়েই নয়, বিভিন্ন সামাজিক কাজেও তাকে দেখ যায় প্রায়ই। ইউনিসেফের ‘গুডউইল অ্যাম্বাসেডর’ হওয়ার পর থেকে বেশ সুনামও ছড়িয়েছে তার। কিন্তু সম্প্রতি একটি ঘটনা যেন সেই সুনাম ক্ষুণ্ন হওয়ার পথে গিয়েছিল। তাকে ‘গুডউইল অ্যাম্বাসেডর’ পদ থেকে সরানোর দাবি তুলেছিল পাকিস্তান। কিন্তু সেই দাবিকে গ্রাহ্য না করে প্রিয়াঙ্কার পাশেই দাঁড়ালো ইউনিসেফ।

প্রিয়াঙ্কা ইস্যুতে রাষ্ট্রসংঘের মুখপাত্র স্পষ্ট জানিয়েছেন, ‘ইউনিসেফের গুডউইল অ্যাম্বাসেডর কোনো বিষয়ে ব্যক্তিগত মত পোষণ করলে সেটা একান্তই তার ব্যক্তিগত বিষয়। তার ব্যক্তিগত মতাদর্শে ইউনিসেফের কোনো প্রতিফলন না-ও থাকতে পারে। যখন তিনি ইউনিসেফের প্রতিনিধি হয়ে কথা বলবেন তখন আমরা আশা করবো তিনি উপযুক্ত তথ্যের ভিত্তিতে কথা বলবেন।’

গত ফেব্রুয়ারি মাসে পুলওয়ামা হামলার ঘটনায় ভারতীয় সেনার হয়েই কথা বলেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া।

প্রিয়াঙ্কা বলেন, ‘ইউনিসেফ আমার ব্যক্তি স্বাধীনতাকে শ্রদ্ধা করেছে। আমি কৃতজ্ঞ তাদের প্রতি। অন্যদিকে আরো বলতে চাই যে, পাকিস্তানে আমার অনেক ভক্ত রয়েছে। কিন্তু আমি একজন্য ভারতীয়। আমি যুদ্ধকে সমর্থন করি না ঠিকই, তবে এটাও ঠিক যে, আমি দেশপ্রেমী। তাই পাকিস্তানে যারা আমায় ভালোবাসেন তাদের আবেগে যদি আঘাত করে থাকি তাহলে আমি দুঃখিত।’