চলতি বছর এখন পর্যন্ত একটি সিনেমা মুক্তি পেয়েছে চিত্রনায়িকা মাহীর। তবে ব্যবসায়িক দিকে থেকে পিছিয়ে ছিল ঢাকাই সিনেমার জনপ্রিয় এই নায়িকার ‘অন্ধকার জগত্’ সিনেমাটি। শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে মাহীর নতুন সিনেমা ‘অবতার’।
আগামী ১৩ সেপ্টেম্বর সারাদেশে মুক্তি পেতে যাচ্ছে মাহীর এই সিনেমাটি। মাহীর বিপরীতে অভিনয় করেছেন নবাগত রুশো। ছবি পরিচালনার পাশাপাশি কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন মাহমুদ হাসান।
এ প্রসঙ্গে নির্মাতা মাহমুদ হাসান বলেন, ‘গল্প ও সংলাপ নির্ভর একটি সিনেমা ‘অবতার’। এখানে দেখানো হয়েছে একটি পরিবারের এক সন্তান মাদকাসক্ত। এমন একটি সন্তান ধ্বংস করে দিচ্ছে পরিবার। সমাজে এর প্রভাব পড়ছে। এই ছবির মাধ্যমে সমাজের মানুষকে মাদক সচেতন করার চেষ্টা থাকছে। সিনেমাটিতে আরো অভিনয় করেছেন নায়ক আমিন খান, মিশা সওদাগর, সুব্রত প্রমুখ।
