দুর্ঘটনার কারণ উদঘাটনের পাশাপাশি সমস্যা সমাধানে বাস্তবায়নযোগ্য ১১১টি সুপারিশ করেছে কমিটি। এর মধ্যে আশু করণীয় ৫০টি, স্বল্পমেয়াদি ৩২টি এবং দীর্ঘমেয়াদি ২৯টি সুপারিশ রয়েছে। এর মধ্যে রয়েছে দ্রুততম সময়ে সড়ক নিরাপত্তা বিষয়ক সচেতনতা ও শিক্ষা, প্রচার-প্রচারণা, মহাসড়কে প্রকৌশলগত ত্রুটি সমাধান, গতিরোধক, বাস স্টপেজ, ডিভাইডার, লেন, লেভেল ক্রসিং, মহাসড়কের সঙ্গে গ্রামীণ রাস্তার সংযোগ ও ফিটনেসবিহীন গাড়ি চলাচল বন্ধ করা।
—ওবায়দুল কাদের
সড়ক ও সেতুমন্ত্রী
(সূত্র:দৈনিক ইত্তেফাক, ২৩ আগস্ট ২০১৯)
