আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনী ‘সন্ত্রাসী’ সংগঠন: ইরান

আপডেট : ১১ নভেম্বর ২০২৬, ১৪:২১

ল্যাটিন আমেরিকার দেশ আর্জেন্টিনা তেহরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পসকে (আইআরজিসি) কালো তালিকাভুক্ত করার জবাবে দেশটির নৌবাহিনী এবং বিমানবাহিনীকে ‘সন্ত্রাসী’ সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে ইরান। বুধবার (১১ নভেম্বর) মিডল ইস্ট আই প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

টেলিগ্রামে পোস্ট করা এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আইআরজিসিকে ‘সন্ত্রাসী’ সত্তা হিসেবে গণ্য করে বুয়েনস আইরেস ‘আন্তর্জাতিক আইনের মৌলিক নীতি লঙ্ঘন করেছে’ এবং একটি ‘শত্রুতামূলক কাজ’ করেছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘এটি স্বতঃসিদ্ধ যে এই বিষয় থেকে উদ্ভূত সমস্ত পরিণতির দায়িত্ব আর্জেন্টিনার সরকারের ওপর বর্তাবে।’

সূত্র: মিডল ইস্ট আই

ইত্তেফাক/টিএইচ