যোগ্য নেতার হাতে আর্মব্যান্ড

আপডেট : ১২ নভেম্বর ২০২৬, ১৫:৪৭

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়কের আর্মব্যান্ড নিয়ে গত কয়েক বছর ধরে টম অ্যান্ড জেরি খেলা চলছিল। জামাল ভূঁইয়া অধিনায়ক ছিলেন, তাকে নিয়ে অনেক নাটক হয়েছে। কেউ বলেছেন জামাল ভূঁইয়া খেলতে পারে না। কেউ বলছেন তিনি ভালো ফুটবলার। 

সবচেয়ে বড় কথা হচ্ছে বিদেশি কোচরা জামাল ভূঁইয়াকে ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে আনলেও খেলার দিন তাকে একাদশে দেখা যায়নি। বেঞ্চে বসে থাকতে হয়েছে। এখন যিনি বাংলাদেশের কোচ, মার্কিন কোচ থমাস ডুলিও অধিনায়কত্ব নিয়ে সাফের আগের দিন সংবাদ সম্মেলনে তপু বর্মণকে নিয়ে এসেছিলেন। 

তখনো ডুলি বলেছিলেন অধিনায়ক কে হবেন সেটা কোনো ব্যাপার না। তপু প্রথম ম্যাচ খেলতে পারেননি। পুরোনো চোট নিয়ে ফিরে যান। আর্মব্যান্ড ফিরে পান জামাল ভূঁইয়া। আর গতকাল দ্বিতীয় ম্যাচে নতুন অধিনায়ক হামজা চৌধুরী।

শ্রীলঙ্কার বিপক্ষে হামজাকে নেতৃত্ব দিয়েছেন কোচ। হামজা পরশু বিকালে কিংসের মাঠে অনুশীলনে নামার আগে অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন উঠলে তিনি জানিয়েছিলেন দায়িত্ব দেওয়া হলে তার আপত্তি থাকবে না। তবে অধিনায়ক না হলেও ড্রেসিংরুমে সবাই একটা পরিবার। বাংলাদেশ এরপর সেমিফাইনাল খেলবে। সেখানে হামজা অধিনায়ক হিসেবে থাকবেন কি না সেটিও একটি প্রশ্ন, কারণ দুই ম্যাচে অধিনায়ক পরিবর্তন দেখা গেল। এমনটি হতে পারে, না-ও হতে পারে। তবে এটা ঠিক যে যোগ্য নেতার হাতেই আর্মব্যান্ড উঠেছে। গতকাল মাঠে নামার সময় সবার আগে হামজা চৌধুরী। এ দৃশ্য দেখে ঢাকা জাতীয় স্টেডিয়ামের দর্শকও হাততালি দিয়ে অভিনন্দন জানিয়েছেন।

গতকাল রাতে ঢাকা স্টেডিয়ামে সাফে তার নেতৃত্বে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। প্রথমবার সাফ খেলতে নেমেছেন প্রথমবার অধিনায়ক হয়ে। দেশের ফুটবল দর্শক খুশি। হামজা এমন একজন ফুটবলার যাকে নিয়ে কোনো প্রশ্ন নেই। একদাশে তার কোনো বিকল্প নেই। হামজা চৌধুরী বাংলাদেশের ফুটবলের গৌরব। ইংলিশ লিগে খেলছেন। বাংলাদেশের ফুটবলে এমনটি আর নেই যে, ইংলিশ লিগ থেকে সরাসরি তিনি বাংলাদেশের জার্সি গায়ে খেলবেন। 

হামজা এমন একজন ফুটবলার যিনি জাতীয় দলে ১০টার বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। আসলে তাকে নিয়ে কোনো বির্তক নেই। জাতীয় দলে যেসব ফুটবলার খেলেন, তাদের মধ্যে হামজাই হচ্ছেন নম্বর ওয়ান তারকা ফুটবলার। হামজা খেললে যেভাবে দর্শক ছুটে আসেন, সেটা এখনকার জাতীয় দলের কোনো ফুটবলার সেই জায়গায় যেতে পারেননি।

হামজা হচ্ছে ফুটবলের ব্র্যান্ড। তার মূল্য বাংলাদেশের সব ফুটবলাদের সঙ্গেও তুলনা করা যাবে না। সেখানেও হামজার মূল্য আকাশছোঁয়া। ইংলিশ ফুটবলের শেফিল্ড ইউনাইটেডে খেলেন হামজা। তার বাজার মূল্য প্রায় ৪৪ লাখ মার্কিন ডলার। এই তথ্য দিচ্ছে ট্রান্সফার ডটকম। 

বাংলাদেশের কোনো ফুটবলার ইউরোপে খেলার আমন্ত্রণই পান না। তারিক কাজী এবার ভুটানে খেলেছিলেন, তিনিও প্রবাসী। বাংলাদেশি বংশোদ্ভূত। জামাল ভূঁইয়াও বাংলাদেশি বংশোদ্ভূত। হামজার বিষয়টা হচ্ছে হামজার মা বাংলাদেশি। হামজার বাবা গ্রানাডার। হামজার মায়ের সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর লন্ডনে বসবাসকারী সিলেটের হবিগঞ্জের মোরশেদ দেওয়ানের সঙ্গে বিয়ে হয়।

ইত্তেফাক/জেডএইচ