প্রবাসফেরত ‘স্বামীকে’ নিয়ে বিমানবন্দরে তিন নারীর কাড়াকাড়ি

আপডেট : ১৩ নভেম্বর ২০২৬, ০৫:৩০

প্রবাসফেরত এক ব্যক্তিকে নিজের স্বামী দাবি করে বিমানবন্দর এলাকায় তিন নারীর টানাটানি ও হট্টগোলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ওই ব্যক্তিকে নিজ নিজ বাড়িতে নিয়ে যাওয়াকে কেন্দ্র করে তিন নারীর মধ্যে তীব্র বাগ্‌বিতণ্ডা ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। তবে ভিডিওতে থাকা ওই প্রবাসী কিংবা নারীদের কারও পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, বিমানবন্দর এলাকার একটি সড়কের পাশে প্রবাসফেরত এক ব্যক্তিকে ঘিরে ধরেছেন তিন নারী। প্রত্যেকেই ওই ব্যক্তিকে নিজের বৈধ স্বামী বলে দাবি করছেন এবং নিজের সঙ্গে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য টানাটানি শুরু করেন।

ঘটনাস্থলে ওই তিন নারীর মধ্যে চরম উত্তেজনা ও উত্তপ্ত বাক্যবিনিময় চলতে দেখা যায়। ভিডিওতে দেখা যায়, তাদের মধ্যে কেউ আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়ছেন, আবার কেউ উচ্চস্বরে চিৎকার করে নিজের অধিকার ও দাবি প্রতিষ্ঠার চেষ্টা করছেন। এমন আকস্মিক ও নাটকীয় পরিস্থিতিতে সড়কের পাশে উৎসুক জনতার ভিড় জমে যায়।

তবে ওই প্রবাসীর সঙ্গে ওই তিন নারীর প্রকৃত সম্পর্ক কী, তাদের দাবির পেছনে কতটুকু সত্যতা রয়েছে কিংবা এই ঘটনার নেপথ্যে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে কি না—সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

ইত্তেফাক/এএম