জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আজ শনিবার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ফ্রি হেলথ ক্যাম্পের আয়োজন করা হয়েছে। ক্যাম্পে প্রায় পাঁচ হাজার রোগীকে চিকিত্সা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক ভবনের গ্যালারিতে হেল্থ ক্যাম্পের উদ্বোধন করবেন। যবিপ্রবি উপাচার্য প্রফেসর ড. মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল অ্যান্ড রিসার্স ইনস্টিটিউটের প্রধান নির্বাহী প্রফেসর ডা. মো. আব্দুর রশীদ ও ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মুক্তাদির বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
