শূন্য রানে নেই ৩ উইকেট, প্রথমবারের মতো লজ্জার রেকর্ড ভারতের 

আপডেট : ১৩ নভেম্বর ২০২৬, ১৩:৪৮

নিউজিল্যান্ডের মাটিতে দুর্দান্ত সময় পার করছে ভারত। টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর ওয়ানডেতেও তারা ২-০ ব্যবধানে এগিয়ে। তৃতীয় ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) চতুর্থ ওয়ানডে খেলতে নেমে ইতিহাসে প্রথমবারের মতো ভারত লজ্জার রেকর্ড গড়ল। দলীয় রানের খাতা খোলার আগেই তারা হারিয়েছে ৩ উইকেট।

মাউন্ট মঙ্গানুইয়ে আগে ব্যাট করতে নেমে স্বাগতিক নিউজিল্যান্ড ৩৩৩ রানের বড় সংগ্রহ গড়ে। তাদের পক্ষে উইল ইয়ং সর্বোচ্চ ১২৫ রানের ইনিংস এবং টিম সেইফার্ট ৫৮ রান করেছেন। ওই লক্ষ্য তাড়ায় জিততে হলে রেকর্ড গড়তে হবে শুভমান গিলের দলকে। এর আগে ওয়ানডেতে বিদেশের মাটিতে সর্বোচ্চ ৩৩১ রানের লক্ষ্য তাড়ায় তারা ২০১৬ অস্ট্রেলিয়াকে হারিয়েছিল।

Matt Henry started the innings with Rohit Sharma's wicket, New Zealand vs India, 4th ODI, Mount Maunganui, November 13, 2026

এদিকে, লক্ষ্য তাড়ায় খেলতে নেমে ম্যাট হেনরির করা প্রথম ওভারেই তিন টপ অর্ডারকে হারিয়েছে ভারত। প্রথম বলে রোহিত শর্মাকে দিয়ে শুরু, এরপর তিন বল বিরতি দিয়ে শেষ দুই বলে বিরাট কোহলি এবং শ্রেয়াস আইয়ারকেও ফিরিয়েছেন কিউই পেসার। ওয়ানডে ইতিহাসে ভারত প্রথমবার এমন কিছুর সাক্ষী হলো।

যদিও ওয়ানডেতে শূন্য রানে প্রথম ৩ উইকেট হারানোর ঘটনা এ নিয়ে পঞ্চমবার দেখা গেছে। চলতি বছরেই মিরপুরে বাংলাদেশের বিপক্ষে এমন বিব্রতকর দিন দেখেছিল অস্ট্রেলিয়া। এ ছাড়া ২০০৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ, ১৯৯৭ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাকিস্তান এবং ১৯৮৩ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তান ০ রানে প্রথম তিন উইকেট হারিয়েছিল।

ইত্তেফাক/জেডএইচ