মহান ভাষা আন্দোলনের স্মৃতি রক্ষায় নীলফামারীর সৈয়দপুরে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দৃষ্টিনন্দন শহিদ মিনার গড়ে তোলা হয়েছে। বাংলাদেশ টেলিভিশনের প্রাক্তন প্রধান শিল্পনির্দেশক জিএমএ রাজ্জাকের নকশায় শহীদ মিনারের উদ্বোধন হয় বৃহস্পতিবার।
সৈয়দপুর শহরের বানিয়াপাড়া আজিজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দৃষ্টিনন্দন শহীদ মিনারটির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম গোলাম কিবরিয়া। নান্দনিক শহিদ মিনারটির স্থপতি বাংলাদেশ টেলিভিশনের প্রাক্তন প্রধান শিল্প নির্দেশক ও মুক্তিযোদ্ধা জি এম এ রাজ্জাক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুল ব্যবস্থাপনা কমিটির সভাপতি এম ওমর ফারুক। বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহজাহান মন্ডল, স্কুলের জমিদাতা রেজাউল ইসলাম রেজু প্রমুখ।
