জঙ্গলে বাঁশ কাটতে গিয়ে বিদ্যুত্স্পৃষ্টে কৃষকের মৃত্যু

আপডেট : ২৩ আগস্ট ২০১৯, ২১:২৭

বাড়ির পাশে জঙ্গলে বাঁশ কাটতে গিয়ে শুক্রবার দুপুরে কেন্দুয়ায় বিদ্যুত্স্পৃষ্টে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহতের নাম হালান মিয়া (৬০)। তিনি উপজেলার বাদে আঠারবাড়ি গ্রামের মৃত নেকবর আলী মুন্সীর ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায়, হালান মিয়া ঐদিন বাড়ির পাশে জঙ্গলে বাঁশঝাড়ে বাঁশ কাটতে যান। এ সময় তিনি জঙ্গলের ভেতর দিয়ে অবৈধভাবে নেওয়া প্রতিবেশীর বিদ্যুতের তারে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। কেন্দুয়া থানার ওসি মোহাম্মদ রাশেদুজ্জামান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।