উলিপুরে বৃহস্পতিবার রাতে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে এক অটোচালকের মৃত্যু হয়েছে। নিহতের নাম জাহাঙ্গীর আলম (২৮)
উপজেলার পান্ডুল ইউনিয়নের ছাঁট কাগজীপাড়া গ্রামের আব্দুল হামিদের ছেলে অটোচালক জাহাঙ্গীর আলম ব্যাটারিচালিত অটোরিক্সার চার্জার মেরামত করছিল। এ সময় বিদ্যুত্স্পৃষ্টে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পান্ডুল ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার মঙ্গা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
