জামালপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপডেট : ২৩ আগস্ট ২০১৯, ২১:২৯

জামালপুরের ইসলামপুরে বাড়ির পাশের খালে গোসল করতে গিয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার দুপুরে উপজেলার পাথর্শী ইউনিয়নের ঢেংগারগড় গ্রামে এ ঘটনা ঘটে।

ঐ গ্রামের জালালের ছেলে মুরছালিন (৮) বাড়ির পার্শ্বে একটি খালে গোসল করতে গিয়ে ডুবে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ইসলামপুর উপজেলা হাসপাতালে নিলে চিকিত্সক মৃত ঘোষণা করেন।