পাইকগাছায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা

আপডেট : ২৩ আগস্ট ২০১৯, ২১:২৯

পাইকগাছায় দুই ব্যাবসায়িক প্রতিষ্ঠানকে ৪৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুলিয়া সুকায়না পৌর সদরে ভেজাল-বিরোধী অভিযান চালিয়ে মডার্ন বেকারিকে ৪০ হাজার টাকা ও কালীমাতা মিষ্টান্ন ভাণ্ডারকে ৩ হাজার টাকা জরিমানা করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্যানেটারী ইনসপেক্টর উদয় কুমার মণ্ডল, এএসআই আশরাফুল ইসলাম ও পেশকার দীপংকর প্রসাদ মল্লিক।