চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা পৌরসভায় বৃহস্পতিবার ২০১৯-২০২০ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়। দর্শনা পৌর মেয়র মতিয়ার রহমানের সভাপতিত্বে পৌরসভা হলরুমে এ বাজেট ঘোষণা করা হয়। উপস্থিত সর্বস্তরের মানুষের মাঝে বাজেট পড়ে শোনান পৌরসভার হিসাবরক্ষক সৈয়দ রুমি আলম। সর্বমোট আয়ের পরিমাণ ধরা হয়েছে ২২ কোটি ৮৪ লাখ ২৮ হাজার ৬১৮ টাকা ৭৬ পয়সা ও ব্যয় ধরা হয়েছে ২২ কোটি ৫৪ লাখ ৮৯ হাজার ৯৮৪ টাকা। এ সময় উপস্থিত ছিলেন দর্শনা প্রেসক্লাবের সভাপতি মনিরুজ্জামান ধীরু, সাধারণ সম্পাদক আওয়াল হোসেনসহ সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী, সামাজিক ও রাজনৈতিক সর্বস্তরের লোকজন।
