মাধবপুরের নোয়াপাড়া চা বাগানে সুজিত র্যালি খুনের ঘটনায় অভিযুক্ত তারই ভাতিজা বিজয় র্যালিকে পুলিশ আটক করেছে। গত সোমবার সকালে দায়ের কোপে নিহত হন সুজিত র্যালি। পরদিন মাধবপুর থানায় সুজিত র্যালির পুত্র ধনু র্যালি পাঁচ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই কাসেম জানান, মৃত সুজিত র্যালির ভাই সহদেব র্যালির পুত্র অভিযুক্ত বিজয় র্যালিকে নোয়াপাড়া এলাকা থেকে বৃহস্পতিবার রাতে আটক করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, নোয়াপাড়া চা বাগানের বাসিন্দা চা শ্রমিক মৃত থুরু র্যালির পুত্র সুজিত র্যালি ও বিষ্ণু র্যালির পুত্র হেলাল র্যালির সম্পর্কে একে অপরের জেঠাতো ও কাকাতো ভাই। কিছুদিন ধরে তাদের মধ্যে পারিবারিক বিরোধ চলছিল। এর জের ধরে সোমবার সকালে সুজিত ও হেলাল র্যালির মধ্যে ঝগড়া বাঁধে। এক পর্যায়ে দায়ের কোপে নিহত হয় সুজিত র্যালি। সে ৩ সন্তানের জনক।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজমিরুজ্জামান জানান, চা শ্রমিক সুজিত হত্যা মামলায় অভিযুক্ত একজনকে আটক করা হয়েছে। বাকিদেরকে গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত আছে।
