২০২৬-২৭ শিক্ষাবর্ষে সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে স্নাতক প্রথম বর্ষের আসনসংখ্যা আরও বাড়তে পারে। বর্তমানে গুচ্ছভুক্ত ২০টি বিশ্ববিদ্যালয়ে মোট আসন রয়েছে ১৬ হাজার ৯৩টি। নতুন করে চারটি বিশ্ববিদ্যালয় যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে মোট আসন সংখ্যা বেড়ে ১৬ হাজার ৬৪৩টিতে দাঁড়াতে পারে।
সম্ভাব্য নতুন চার বিশ্ববিদ্যালয় হলো- বগুড়া বিশ্ববিদ্যালয়, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়, লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং মেহেরপুর বিশ্ববিদ্যালয়। তবে, এসব বিশ্ববিদ্যালয়ের গুচ্ছভুক্তির বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। এজন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অনুমোদন প্রয়োজন।
গত ১ নভেম্বর দেশের পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক পর্যায়ের আসন সংক্রান্ত হালনাগাদ তথ্য প্রকাশ করা হয়। সেই তথ্যানুযায়ী, বর্তমানে গুচ্ছভুক্ত ২০টি বিশ্ববিদ্যালয়ে মোট আসন রয়েছে ১৬ হাজার ৯৩টি। তবে নতুন চার বিশ্ববিদ্যালয় গুচ্ছে যুক্ত হওয়ার বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি এবং এর জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অনুমোদন প্রয়োজন।
বর্তমান গুচ্ছভুক্ত ২০ বিশ্ববিদ্যালয়ের আসন বিন্যাস
প্রকাশিত তথ্য অনুযায়ী, বর্তমানে গুচ্ছভুক্ত ২০টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে সবচেয়ে বেশি আসন রয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২ হাজার ৫১৫টি। এরপর নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ৬১১টি, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ৫৮০টি, বরিশাল বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ৫৭০টি, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ৩৯৫টি, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ১৭৫টি এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ৩০টি আসন রয়েছে।
অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৯৫০টি, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৮৭৫টি, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ৮৫০টি, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৮৩০টি, নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ে ৩৯০টি, বাংলাদেশ ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজিতে ২২০টি, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০৪টি, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১৯০টি, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১৭২টি, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১৬০টি, নওগাঁ বিশ্ববিদ্যালয়ে ১৬০টি, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে ১২৬টি এবং চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৯০টি আসন নির্ধারিত রয়েছে।
গুচ্ছে নতুন করে যুক্ত হওয়ার সম্ভাবনায় থাকা বিশ্ববিদ্যালয়গুলো হলো– বগুড়া বিশ্ববিদ্যালয়, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়, লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং মেহেরপুর বিশ্ববিদ্যালয়।
নতুন চার বিশ্ববিদ্যালয়ে কত আসন হতে পারে
গুচ্ছে নতুন করে যুক্ত হওয়ার সম্ভাবনায় থাকা মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) ও ইংরেজি বিভাগের চূড়ান্ত অনুমোদন পাওয়ার সম্ভাবনা রয়েছে। বিভাগ দুটির অনুমোদন মিললে বিশ্ববিদ্যালয়টিতে প্রাথমিকভাবে ৮০ থেকে ১০০টি আসন থাকতে পারে।
অন্যদিকে, বগুড়া বিশ্ববিদ্যালয়, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় ও লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখনো বিভাগ অনুমোদন পায়নি। এসব বিশ্ববিদ্যালয়ের বিভাগ অনুমোদন এবং ইউজিসির প্রয়োজনীয় সিদ্ধান্তের পরই আসনসংখ্যা চূড়ান্ত হবে।
প্রাথমিকভাবে বিশ্ববিদ্যালয় তিনটির প্রতিটিতে আনুমানিক ১০০ থেকে ১৫০টি করে আসন থাকতে পারে। অর্থাৎ, চারটি নতুন বিশ্ববিদ্যালয় যুক্ত হলে গুচ্ছের মোট আসন ৩৮০ থেকে ৫৫০টি পর্যন্ত বাড়তে পারে।
ভর্তিচ্ছু শিক্ষার্থীদের আর্থিক আর্থিক ও শারীরিক ভোগান্তি কমাতে ২০২০-২১ শিক্ষাবর্ষ থেকে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি কার্যক্রম চালু করে ইউজিসি। এ পদ্ধতির মূল উদ্দেশ্য হলো, শিক্ষার্থীদের একাধিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আলাদা পরীক্ষায় অংশ নেওয়ার ঝামেলা কমানো। একটি সমন্বিত ভর্তি পরীক্ষার মাধ্যমেই গুচ্ছভুক্ত একাধিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ তৈরি হয়।
২০২৬-২৭ শিক্ষাবর্ষেও এই পদ্ধতিতে ভর্তি কার্যক্রম পরিচালনার প্রস্তুতি রয়েছে। তবে নতুন চার বিশ্ববিদ্যালয় শেষ পর্যন্ত গুচ্ছে যুক্ত হবে কি না এবং সেগুলোর চূড়ান্ত আসনসংখ্যা কত হবে, তা সংশ্লিষ্ট বিভাগগুলোর অনুমোদন ও ইউজিসির সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।
