মঠবাড়িয়ায় ধর্ষণের অভিযোগে একজন আটক

আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৮, ২১:২৩

মঠবাড়িয়া (পিরোজপুর) সংবাদদাতা

পিরোজপুরের মঠবাড়িয়ায় ষষ্ঠ শ্রেণি পড়ুয়া (১২) এক স্কুলছাত্রীকে বাড়ি থেকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে মোঃ শাহীন খান (২৫) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। গতকাল শুক্রবার সকালে  গ্রামবাসী অভিযুক্ত শাহীন খানকে আটক করে পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত শাহীনকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত শাহীন উপজেলার গুলিসাখালী ইউনিয়নের বুখইতলা বান্ধবপাড়া গ্রামের মোঃ ইসমাইল খানের ছেলে।

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শওকত আনোয়ার ঘটনাটি নিশ্চিত করে বলেন, অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়েছে। এ ঘটনায় ওই স্কুলছাত্রীর পরিবারের পক্ষ হতে মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।