বাহরাইনে সম্ভাব্য হামলার সাইরেন, নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার আহ্বান

আপডেট : ১৫ নভেম্বর ২০২৬, ০৮:৩৮

সম্ভাব্য হামলার সতর্কতা জারি করা হয়েছে বাহরাইনে। রোববার (১৫ নভেম্বর) সকালে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক্সে এক সতর্কতায় নাগরিক ও বাসিন্দাদের শান্ত থাকার আহ্বান জানিয়ে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার আহ্বান জানায়। আনাদোলু এজেন্সির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, এ সময় সাধারণ মানুষের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে সরকারি তথ্যের ওপর নজর রাখতেও বলা হয়।

যদিও সতর্কতা জারির প্রায় ১৫ মিনিট পেরিয়ে গেলেও এখনো বাহরাইন জানায়নি কোন জায়গা থেকে হামলা চালানো হয়েছে।

এর আগে, গত সপ্তাহে ইরানের হরমুজগান প্রদেশের সিরিকে একটি টেলিকমিউনিকেশন টাওয়ারে যুক্তরাষ্ট্র হামলা চালায়। এর জবাবে বাহরাইনে ড্রোন ছুড়ে ইরান। 

পরবর্তীতে তাদের টেলিকমিউনিকেশন টাওয়ারে হামলার জবাবে বাহরাইনে থাকা মার্কিনিদের একটি রাডারে হামলা চালিয়েছে বলে জানায় তেহরান। যেটি হামলার আগাম সতর্কতা দেয়। পরবর্তীতে ইরান স্যাটেলাইটের একটি ছবি প্রকাশ করে দাবি করে, তাদের হামলায় মার্কিনিদের রাডারটি ধ্বংস হয়ে গেছে। 

তবে আজ ইরান থেকে আবারও হামলা চালানো হয়েছে কি না সেটি নিশ্চিত নয়।

ইত্তেফাক/এনটিএম