আগুনে পুড়ছে পৃথিবীর বৃহত্তম রেইনফরেস্ট অ্যামাজন। বিশ্বের অক্সিজেনের একটা বড়ো অংশ জোগান দেওয়া এই বনাঞ্চলটির এমন পরিণতিতে আর সবার মতোই চিন্তিত ক্রিশ্চিয়ানো রোনালদো ও পাওলো দিবালা। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে চলমান হ্যাশট্যাগ ‘প্রে ফর অ্যামাজনিয়া’ যোগ করে তিনি লেখেন, ‘অ্যামাজন রেইনফরেস্ট বিশ্বের অক্সিজেনের ২০ শতাংশেরও বেশি জোগান দেয় এবং এটা শেষ তিন সপ্তাহ ধরে আগুনে পুড়ে চলেছে। পৃথিবীকে বাঁচানো আমাদের দায়িত্ব।’ দিবালা লিখেছেন, ‘অ্যামাজন জ্বলছে। এটা কেবল দক্ষিণ আমেরিকারই নয় বরং পুরো পৃথিবীর। একে বিশ্বের ফুসফুস হিসেবে ধরা হয়। আমাদের অক্সিজেনের ২০% জোগান দেয় এটা। পুরো বিশ্বের বন এটা এবং আমাদের ভবিষ্যত্ পুড়ছে। আমাদের কিছু করতে হবে।’
