তিনজন আহত
বান্দরবান প্রতিনিধি
বান্দরবানের কালাঘাটায় বিদ্যুত্স্পৃষ্টে মো:কামাল মিয়া (৩৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এসময় আরো ৩ জন শ্রমিক আহত হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম চৌধুরী জানান, শ্রমিকেরা ঠিকাদার মো: ইসমাইলের তত্ত্বাবধানে বিদ্যুতের নতুন খুঁটি এবং সংযোগ লাইন স্থাপনের কাজে নিয়োজিত ছিলো। বিদ্যুত্স্পৃষ্টে এক শ্রমিক মারা গেছে। অন্য ৩ শ্রমিক সদর হাসপাতালে চিকিত্সাধীন রয়েছে।
