রাজধানীর কদমতলী এলাকায় বিক্রমপুর ভাগ্যকুল মিষ্টান্ন ভাণ্ডারে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে অলিউল ইসলাম (১৫) নামের এক কিশোর কর্মচারী নিহত হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে কদমতলীর দোলাইরপাড় বাজারে এ ঘটনা ঘটে। নিহত অলিউল পটুয়াখালীর দশমিনা উপজেলা জালাল মুন্সীর ছেলে। নিহত অলিউলের সহকর্মী সোহেল জানান, তারা দোলাইরপাড়ের বিক্রমপুর ভাগ্যকুল মিষ্টান্ন ভাণ্ডারে কাজ করেন। ঘটনার দিন ভোরে পানির মোটর চালু করতে গিয়ে বিদ্যুত্স্পৃষ্ট হয় অলিউল। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সক মৃত ঘোষণা করেন।
