নাটোরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ফাঁকা গুলি ও ক’কটেল বি’স্ফোরণ

আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ১০:০৬

নাটোর সদরের দত্তপাড়া বাজারে তিনটি মাইক্রোবাসে এসে জয় বাংলা স্লোগান দিয়ে ফাঁকা গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। রোববার (১৬ নভেম্বর) রাত ১১টার দিকে শহরতলির দত্তপাড়া বাজারে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাত সাড়ে ১০টার দিকে দুইটা মাইক্রো, একটি পিকআপ ও একটি প্রাইভেটকারযোগে ১০ থেকে ১৫ জনের একটি দল দত্তপাড়া বাজারে আসে। প্রথমে তারা ককটেল বিস্ফোরণ ঘটায়। এরপর ১০০ থেকে দেড়শ রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে। এ সময় কুরিয়ার সার্ভিসের একটি গাড়ি লক্ষ্য করেও গুলি ছোড়া হয়। ঘটনার পর দুর্বৃত্তরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মাইক্রোবাসে করে বনপাড়ার দিকে চলে যায়।

এ সময় আতঙ্কিত হয়ে লোকজন দোকানপাট বন্ধ করে দেয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ ঘটনায় নিষিদ্ধ আওয়ামী লীগকে অভিযুক্ত করে তাদের আইনের আওতায় আনার দাবিতে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। 

সদর থানার ওসি মনসুর রহমান জানান, ঘটনার পরপরই নাশকতাকারীদের ধরতে অভিযান শুরু করেছে পুলিশ। তবে কারা, কী উদ্দেশে এ ঘটনা ঘটিয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। এ ঘটনায় তদন্ত চলছে।

 
ইত্তেফাক/এমএসআর