টেকনাফে দুস্থ মহিলাদের মাঝে চাল বিতরণ

আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৮, ২১:২৩

টেকনাফ (কক্সবাজার) সংবাদদাতা

টেকনাফে দুস্থ মহিলাদের মাঝে চাল বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১১টায় উপজেলার হ্নীলা রঙ্গিখালী দারুল উলুম ফাজিল মাদ্রাসা মাঠে ২ হাজার দুস্থ মহিলাদের মাঝে ১০ কেজি করে ২০ মেট্রিক টন চাল বিতরণ করা হয়। চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আব্দুর রহমান বদি। এতে টেকনাফ উপজেলা চেয়ারম্যান জাফর আহমদ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান এইচ. কে. আনোয়ার, রঙ্গিখালী মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো:কামাল হোছাইন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিকদার, হ্নীলা ইউপির প্যানেল চেয়ারম্যান আবুল হোছাইন, ইউপি সদস্য বশির আহমদ, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মাস্টার মো. হেলাল উদ্দিন, রঙ্গিখালী খাদিজাতুল কোবরা মহিলা দাখিল মাদ্রাসার সুপার ফখরুল ইসলাম ফারুকী, আওয়ামী লীগ নেতা জাফর আলম সাদেক উপস্থিত ছিলেন। অন্যদের মাঝে উপজেলা চেয়ারম্যান জাফর আহমদসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা বক্তব্য রাখেন।