ঈশ্বরগঞ্জে বৃহস্পতিবার সন্ধ্যায় এমদাদুল হক নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃত এমদাদুল উপজেলার দত্ত গ্রামের মিয়া হোসেনের ছেলে। বিল রাউল গ্রামের বিলের পাড়ে একটি গাছ থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, গত দুদিন আগে এমদাদুল হক বাড়ি থেকে নিখোঁজ হয়। নিখোঁজের পর থেকে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাচ্ছিল না। বৃহস্পতিবার বিকালে অষ্টম শ্রেণির ছাত্র তফাজ্জল হোসেন এমদাদের লাশ গাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে লোকজনকে জানায়। পরে পরিবারের লোকজন পুলিশকে জানালে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
ঈশ্বরগঞ্জ থানার এসআই শাওন চক্রবর্তী জানান, ময়নাতদন্তের জন্য লাশ ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে ইউডি মামলা হয়েছে।
