জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিদের অবিলম্বে দেশে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকর করার দাবি জানিয়েছেন বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির (বাকবিশিস) কেন্দ্রীয় কমিটির নেতারা। গতকাল শুক্রবার আজিমপুরের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এ দাবি করা হয়। এতে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি তেজগাঁও বিশ্ববিদ্যালয়ের কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুর রশিদ। উপস্থিত ছিলেন সমিতির নির্বাহী সভাপতি অধ্যাপক সিরাজুল হক আলো, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. গোলাম ফারুক, দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ সায়রা বেগম, সলিমুল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ সম্পা রহমান, অধ্যক্ষ আবুল কালাম আজাদ, অধ্যক্ষ রেজাউজ্জামান ভূঁইয়া, অধ্যক্ষ আবুল কালাম আজাদ, সাইদুল হক তালুকদার জুয়েল প্রমুখ। —প্রেস বিজ্ঞপ্তি
