ভূঞাপুরে ভুয়া সেনাসদস্য গ্রেফতার

আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৮, ২১:২৪

ভূঞাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার বঙ্গবন্ধু সেতু পূর্ব পাথাইলকান্দি বাজার থেকে বৃহস্পতিবার রাতে ভুয়া এক সেনা সদস্যকে আটক করেছে পুলিশ। সে নোয়াখালী জেলার চাটখিল উপজেলার খিলপাড়া গ্রামের মৃত অতুল চন্দ্র কর্মকারের ছেলে রিপন চন্দ্র কর্মকার (৩২)।   বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন জানান, তার বিরুদ্ধে মামলা দায়ের করে শুক্রবার দুপুরে তাকে টাঙ্গাইল কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

 

 

০