ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল বন্ধ

আপডেট : ১৮ নভেম্বর ২০২৬, ০৮:৩২

ঘন কুয়াশার কারণে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার হিসেবে পরিচিত দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) সকাল পৌনে ৬টা থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে।

জানা গেছে, পদ্মা নদীর অববাহিকায় কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ার কারণে চ্যানেলের বিকন বাতি ও মার্কিং পয়েন্টগুলো অস্পষ্ট হয়ে যায়। 

নৌ-দুর্ঘটনা এড়াতে ভোর ৫টা ৪৫ মিনিট থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ।

এদিকে ফেরি চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন দক্ষিণাঞ্চল থেকে ছেড়ে আসা ঢাকামুখী যানবাহন ও যাত্রীরা। তবে দৌলতদিয়া ঘাট প্রান্তে যানবাহনের সিরিয়াল নেই বলে দাবি ঘাট কর্তৃপক্ষের।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়ার সহকারী ঘাট ব্যবস্থাপক বশির আহম্মেদ খান জানান, কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় নৌ-দুর্ঘটনা এড়াতে ভোর ৫টা ৪৫ মিনিট থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশার ঘনত্ব কমে এলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হবে। বর্তমানে ১০টি ফেরি চলাচল করছে। ঘাটে যানবাহনের চাপ না থাকায় কোনো সিরিয়াল নেই।

ইত্তেফাক/পিএস