দর্শনায় যুবলীগ কর্মীতে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আপডেট : ২৩ আগস্ট ২০১৯, ২২:২০

দর্শনায় যুবলীগের অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে প্রকাশ্য দিবালোকে যুবলীগ কর্মী পল্টুকে (৩৮) কুপিয়ে হত্যা করেছে আরেক গ্রুপ, আহত হয়েছে দুই যুবলীগ কর্মী শহিদুল (৪৫) মন্জুর হোসেন (৩৭)।

পুলিশ ও এলাকাবাসী জানায় শুক্রবার বিকাল সাড়ে ৫টায় যুবলীগ কর্মী দর্শনা ইশবর চন্দ্রপুর গ্রামের আ. রবের পুত্র পল্টু ও একই গ্রামের ফরজ আলির ছেলে মন্জুর ও এরেঙ মণ্ডলের ছেলে শহিদুল দর্শনা পুরাতন বাজারস্থ রেলগেট হয়ে মটরসাইকেল যোগে বাড়ি ফিরছিল। এ সময় যুবলীগের আরেক গ্রুপের ১০/১২ জন মটরসাইকেলের গতি রোধ করে। প্রকাশ্য দিবালোকে রড দিয়ে বেধড়ক পিটিয়ে আহত করে। স্থানীয়রা পল্টু, মন্জুর ও শহিদুলকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়ার পথে পল্টুর মৃত্যু হয়। এদিকে মৃত্যুর খবর চারদিকে ছড়িয়ে পড়লে উত্তেজনা দেখা দেয়। পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

দামড়হুদা মডেল থানা ওসি সুকুমার বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।