জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে জাতীয় পার্টি-জেপির উদ্যোগে আজ শনিবার বিকাল তিনটায় রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ-আইডিইবির মাল্টিপারপাস হলে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু, এমপি এতে সভাপতিত্ব করবেন।
আলোচনা সভায় প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম। বিশেষ অতিথি থাকবেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি, জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি ও সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া। এছাড়াও আলোচনা সভায় জাতীয় নেতৃবৃন্দ ও বুদ্ধিজীবীগণ বক্তব্য রাখবেন বলে জেপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
