রূপগঞ্জে গাউছিয়া-কুড়িল বিশ্বরোড পর্যন্ত বিআরটিসি বাস চলাচল বন্ধ

আপডেট : ২৪ আগস্ট ২০১৯, ০০:১৯

নারায়ণগঞ্জের রূপগঞ্জে কোনো প্রকার আগাম নোটিশ ছাড়াই গাউছিয়া থেকে কুড়িল বিশ্বরোড পর্যন্ত বিআরটিসি বাস সার্ভিসটি বন্ধ করে দেওয়া হয়। এতে চরম সমস্যায় পড়তে হচ্ছে যাত্রীসাধারণকে। শুক্রবার সকাল থেকেই বিনা নোটিশে বিআরটিসি বাস সার্ভিসটি বন্ধ করে দেওয়া হয়।  

জানা যায়, গত দুই বছর আগে এশিয়ান হাইওয়ে বাইপাস সড়কে গাউছিয়া থেকে কুড়িল বিশ্বরোড পর্যন্ত সরাসরি কোনো বাস সার্ভিস ছিল না। এতে করে যাত্রীদের অতিরিক্ত ভাড়া দিয়ে ফিটনেসবিহীন প্রাইভেট কার অথবা সিএনজিতে করে গন্তব্যস্থলে যেতে হতো। গত দেড় বছর আগে যাত্রীদের চাহিদা ও আন্দোলনের মুখে এশিয়ান হাইওয়ে বাইপাস সড়কে গাউছিয়া থেকে কুড়িল বিশ্বরোড পর্যন্ত বিআরটিসি বাস সার্ভিসটি চালু করা হয়। এ ব্যাপারে জানতে বিআরটিসির চেয়ারম্যান ফরিদ আহমেদ ভুঁইয়ার সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।