কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-১০, ঢাকায় সাত ক্যাটাগরির পদে ৫৪ জন জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ১৩তম থেকে ২০তম গ্রেডের এসব পদে শুধু ঢাকা জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীদের জন্য অনলাইন আবেদন শুরু হবে আগামী ২৬ নভেম্বর।
মঙ্গলবার (১৭ নভেম্বর) প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, সাতটি পদে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ব্যক্তিগত সহকারী পদে ২ জন, প্রধান সহকারী পদে ৬ জন, উচ্চমান সহকারী পদে ৫ জন, সাঁট মুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর পদে ১৫ জন, অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ৮ জন, গাড়িচালক পদে ১ জন এবং অফিস সহায়ক পদে ১৭ জন নেওয়া হবে।
বেতন কাঠামো অনুযায়ী, ব্যক্তিগত সহকারী ও প্রধান সহকারী পদ ১৩তম গ্রেডের। উচ্চমান সহকারী এবং সাঁট মুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর পদ ১৪তম গ্রেডের। অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক ও গাড়িচালক পদ ১৬তম গ্রেডের এবং অফিস সহায়ক পদ ২০তম গ্রেডের।
নিয়োগপ্রাপ্তরা জাতীয় বেতন স্কেল, ২০২৬ অনুযায়ী সংশ্লিষ্ট গ্রেডের নির্ধারিত বেতনসহ অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।
আবেদনের ক্ষেত্রে প্রার্থীদের ঢাকা জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট পদের শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, বয়সসীমা ও অন্যান্য শর্ত পূরণ করতে হবে। পদভিত্তিক যোগ্যতা ও আবেদনের বিস্তারিত নির্দেশনা পাওয়া যাবে [কর অঞ্চল-১০-এর নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে
আগামী ২৬ নভেম্বর ২০২৬ সকাল ১০টা থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে। আবেদন করা যাবে ২১ ডিসেম্বর ২০২৬ বিকেল ৪টা পর্যন্ত। অনলাইন ছাড়া অন্য কোনো মাধ্যমে পাঠানো আবেদন গ্রহণ করা হবে না।
নিয়োগ পরীক্ষার তারিখ, সময় ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য কর অঞ্চল-১০, ঢাকার ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
