‘শিক্ষায় বন প্রতিবেশ ও আধুনিক বাংলাদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে গাজীপুরে শুরু হয়েছে সাতদিনব্যাপি ফল ও বৃক্ষমেলা। বৃহস্পতিবার সকালে ভাওয়াল রাজবাড়ী মাঠে এই মেলার উদ্বোধন করেন গাজীপুরের জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম। ঢাকা বনবিভাগ ও গাজীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা মো. ইউছুপ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মাহবুবুল হক, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ উপকমিশনার (ডিসি ক্রাইম) মো. শরীফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মশিউর রহমান ও নার্সারি মালিক ইঞ্জিনিয়ার মো. রমজান আলী প্রমুখ।
