রাশিয়া পরমাণু বিদ্যুত্ তৈরি হয় এমন একটি জাহাজ ভাসিয়েছে। দেশটির পরমাণু সংস্থা রোজেনারগোয়াতম জানিয়েছে, আকাডেমিক লমোনোসোভোস নামের জাহাজটি আর্কটি সাগরে মুরমানস্ক বন্দর থেকে পূর্ব প্রাচ্যের দিকে যাবে। এটি ৫ হাজার মাইল পথ পাড়ি দেবে। এই জাহাজের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে বিদ্যুত্ সরবরাহ করা হবে। বিশেষ করে চুকোতকার খনি এলাকায় বিদ্যুত্ সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মধ্যে স্বর্ণের খনিও রয়েছে। এদিকে রুশ প্রেসিডেন্ট পুতিন মার্কিন ক্রুজ ক্ষেপনাস্ত্র পরীক্ষার পাল্টা ব্যবস্থা নিতে সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছেন। -সিএনএন
