মুগদায় বিপিডিবি অফিসার্স কোয়াটারের সামনে ককটেল বিস্ফোরণ

আপডেট : ২১ নভেম্বর ২০২৬, ২১:১০

রাজধানীর মুগদায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অফিসার্স কোয়ার্টারের ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা ৭টা ৫০ মিনিটের দিকে দুর্বৃত্তরা একটি ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। 

মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ ককটেল বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, সন্ধ্যায় বিপিডিবি অফিসার্স কোয়ার্টারের গেটসংলগ্ন প্রধান সড়কে একটি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে। এ ঘটনায় কোনো হতাহত হয়নি বলেও জানান তিনি।

ইত্তেফাক/এনএ