ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ১

আপডেট : ২৪ আগস্ট ২০১৯, ১১:৩৯

ঠাকুরগাঁওয়ে গাছের সাথে নৈশ্যকোচের ধাক্কা লেগে চালকের সহকারীর মৃত্যু হয়েছে। তার নাম ইউসুফ আলী (৪০)। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। শনিবার সকাল সাড়ে ছয়টার দিকে সদর উপজেলার জগন্নাথপুর বি-আখরা উচ্চ বিদ্যালয়ের সামনে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মফিদার রহমান জানান, ঘটনাস্থলে একজন মারা গেছেন। আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে পাঠিয়েছে ফায়ার সার্ভিসের কর্মীরা।

ঠাকুরগাঁও সদর থানার ওসি আশিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ইত্তেফাক/এএম