ভারতের মহারাষ্ট্রে প্রতি কেজি পেঁয়াজ মাত্র এক থেকে দেড় রুপিতে বিক্রি করছেন কৃষকরা। এতে বড় ধরনের লোকসানের মধ্যে পড়ছেন তারা। এর প্রতিবাদে সেখানকার এক কৃষক তার উত্পাদিত ৭৫০ কেজি পেঁয়াজ বিক্রির অর্থ দান করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তহবিলে। এ মৌসুমে ভারতে প্রচুর পেঁয়াজ উত্পাদনের পাশাপাশি গুদামজাতকরণে সমস্যার কারণেই পেঁয়াজের দাম কমে গেছে। কৃষকরা দ্রুত সরকারের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।
