খেলাধুলা আর দুরন্তপনার বয়সে অনন্য কীর্তি, ১৭ মাসে হাফেজ ১১ বছরের রাকিব

আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ১৬:৫৬

বয়স মাত্র ১১ বছর। যে বয়সে শিশু-কিশোরদের দিন কাটে খেলাধুলা আর দুরন্তপনায়, সেই বয়সেই অসাধ্য সাধন করেছে মোহাম্মদ রাকিবুল ইসলাম। মাত্র ১৭ মাসের সাধনায় পবিত্র কুরআনের ৩০ পারা সম্পূর্ণ মুখস্থ করে হাফেজ হওয়ার অনন্য কৃতিত্ব দেখিয়েছে নেত্রকোনার এই বিস্ময়বালক। গত ২০ নভেম্বর রাজধানীর জামিয়াতুন নুর মাদ্রাসা থেকে হিফজ সম্পন্ন করে সে।

রাকিবুলের হিফজের শিক্ষক হাফেজ মাওলানা ইব্রাহিম খান। শিক্ষকের নিবিড় তত্ত্বাবধান, শিক্ষার্থীর একাগ্র সাধনা ও পরিবারের সহযোগিতায় মাত্র ১৭ মাসেই সম্পূর্ণ কুরআন মুখস্থ করার এ সাফল্য অর্জন করে সে।

তার এ কৃতিত্বে আনন্দ প্রকাশ করেছেন জামিয়াতুন নুরের প্রিন্সিপাল মাওলানা নাজমুল হাসান কাসেমী। তিনি রাকিবুলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বলেন, ‘পবিত্র কুরআনের শিক্ষা ও আদর্শ ধারণ করে সে যেন একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠে।’

 
ইত্তেফাক/এসএইচ