বাংলাদেশের Software Quality, QA & Testing professionals-দের অন্যতম প্ল্যাটফর্ম SQAT Bangladesh-এর চতুর্থ আয়োজন ‘4th Symposium on Software QA & Testing’ আগামী ৫ ডিসেম্বর ২০২৬ ঢাকার Dhaka Sheraton-এ অনুষ্ঠিত হবে। এবারের থিম—‘Quality in the Age of AI’।
এবারের সিম্পোজিয়ামে অংশ নেবেন ISTQB-এর বর্তমান Global President Dr. Klaudia Dussa-Zieger এবং সাবেক Global President Olivier Denoo। তাঁদের পাশাপাশি থাকবেন দেশি-বিদেশি Software Quality Experts, Engineering ও Quality Leaders, CIOs/CTOs, Technology Professionals, Policymakers এবং Academia-এর প্রতিনিধিরা।
সিম্পোজিয়াম আয়োজন করছে Bangladesh Software Testing Board (BSTB)। Academic Partner হিসেবে থাকছে Washington University of Science & Technology (WUST), UCSI University Bangladesh Branch Campus এবং Daffodil International University (DIU)।
দিনব্যাপী আয়োজনে থাকবে Global Experts’ Masterclass, Keynote, Plenary Sessions, AI Testing, Test Automation, Quality Engineering, Professional Networking, Certification ও Career Insights। অংশগ্রহণকারীরা পাবেন ISTQB Global President Dr. Klaudia Dussa-Zieger-এর স্বাক্ষরিত Certificate of Participation।
BSTB-এর লক্ষ্য ২০৩০ সালের মধ্যে ১০ হাজার Certified Test Engineers তৈরিতে অবদান রাখা এবং Software QA & Testing-কে দক্ষ কর্মসংস্থান, Global Projects এবং IT Services Export Growth-এর সঙ্গে যুক্ত করা।
আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, ‘AI-এর যুগে Software Quality আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। আমাদের লক্ষ্য হলো Skills, Certifications, Employment এবং Global Market Opportunity-কে একই Ecosystem-এর মধ্যে নিয়ে আসা।’
২৪ নভেম্বর ২০২৬ সোবহানবাগস্থ ড্যাফোডিল প্লাজার ৭১ মিলনায়তনে বাংলাদেশ সফটওয়্যার টেস্টিং বোর্ড কর্তৃক আয়োজিত স্কোয়াট বাংলাদেশ ২০২৬ নিয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন সম্মেলনের আহ্বায়ক ড. কেএম হাসান রিপন। বাংলাদেশ সফটওয়্যার টেস্টিং বোর্ডের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ নূরুজ্জামান সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন একাডেমিক পার্টনার বিশ্ববিদ্যালয়গুলোর প্রতিনিধিরা। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সফটওয়্যার টেস্টিং বোর্ডের সেক্রেটারি মোহাম্মদ আক্তার উল আলম, ইঞ্জিনিয়ার মো. অলিউল্লাহ ভূঁইয়া (সায়েম), বোর্ড মেম্বার, বাংলাদেশ সফটওয়্যার টেস্টিং বোর্ড এবং বোর্ডের অন্যান্য সদস্যরা।
