বরগুনা পৌর শহরের ভাড়ানী খাল দখল করে গড়ে ওঠা অর্ধশতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে জেলা প্রশাসন। শনিবার সকাল থেকে বরগুনা জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহর নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান চালানো হয়।
বরগুনা পৌর মেয়র মো. শাহাদাত হোসেন জানান, ভাড়ানী খাল দিয়ে এক সময় বড় বড় নৌ-যান চলাচল করত। কিন্তু কিছু স্বার্থান্বেষী মহল ধীরে ধীরে খালটির দুই পাড় দখল করে একাধিক অবৈধ স্থাপনা গড়ে তোলে। এতে খালটির স্বাভাবিক প্রবাহ বন্ধ হয়ে যায়। বরগুনার সকল শ্রেণি-পেশার মানুষ দীর্ঘদিন ধরে দাবি, অবৈধ স্থাপনা উচ্ছেদ করে খালটির স্বাভাবিক প্রবাহ ঠিক রাখা হোক। তাই সরকারের নদী, খাল, জলাশয় রক্ষার অংশ হিসেবে শনিবার ১৫টি এবং আগে ৩৫টিসহ মোট ৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এ উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।
আরও পড়ুন: বেরোবিতে ৩ ছাত্রলীগ নেতা গ্রেফতার
অভিযানে বরগুনা জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের একাধিক কর্মকর্তা, পৌর মেয়র, পুলিশ, ফায়ার সার্ভিসসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/অনি
