খিলগাঁওয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালানোর সময় একজন আটক

আপডেট : ২৫ নভেম্বর ২০২৬, ০১:৩০

রাজধানীর খিলগাঁওয়ের তালতলা মার্কেট এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যাওয়ার সময় মো. মাজহারুল (৩২) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

খিলগাঁও থানা-পুলিশের বরাত দিয়ে উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন জানান, মঙ্গলবার সন্ধ্যা ৫টা ৪৭ মিনিটের দিকে শহীদ বাকি সড়কের দিক থেকে এসে খিলগাঁও তালতলা মার্কেটের ২ নম্বর প্রবেশ গেট-সংলগ্ন রাস্তার ডান পাশে একটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। বিস্ফোরণ ঘটিয়ে পালানোর চেষ্টাকালে স্থানীয় জনতার সহায়তায় খিলগাঁও থানা-পুলিশ মাজহারুলকে আটক করে এবং ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় আলামত জব্দ করে।

আটক মাজহারুলের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

ইত্তেফাক/এনএন