অবৈধভাবে বসবাসকারী অভিবাসীদের জন্য সাধারণ ক্ষমার মেয়াদ বাড়িয়েছে সংযুক্ত আরব আমিরাত। তাদের বৈধ হতে দ্বিতীয় দফায় এ সাধারণ ক্ষমার সময় বাড়িয়েছে দেশটির প্রশাসন। কর্তৃপক্ষ বলছে, ৪৭তম জাতীয় দিবসের উপহার হিসেবে অবৈধ অভিবাসীদের জন্য এই মেয়াদ বাড়ানো হয়। এর ফলে সর্বমোট পাঁচ মাস সময় পাচ্ছেন অবৈধ অভিবাসীরা। আমিরাত সরকারের এমন সিদ্ধান্তে দেশটিতে থাকা বাংলাদেশি অভিবাসীদের মধ্যেও স্বস্তি দেখা দিয়েছে। এর আগে গত ১ আগস্ট অবৈধ অভিবাসীদের বৈধ হওয়ার সুযোগ দেয় আমিরাত। ওই সময় ৯০ দিন সময় দেওয়া হয়। এরপর প্রথম পর্যায়ে এক মাস এবং দ্বিতীয় পর্যায়ে আরো এক মাস সময় বাড়ানো হলো। —নাঈমা সুলতানা
