ককটেল তৈরির সময় বিস্ফোরণে আওয়ামী লীগ কর্মী নিহত, আহত ৩

আপডেট : ২৫ নভেম্বর ২০২৬, ১৯:১৪

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ককটেল বানাতে গিয়ে বিস্ফোরণে টমাস আলী নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের সাবেক এমপি সামিল উদ্দিনের পিএস এবং কার্যক্রম নিষিদ্ধ এই দলের রাজনীতির সাথে যুক্ত।

বুধবার (২৫ নভেম্বর) দুপুরে শিবগঞ্জ উপজেলার পারচৌকা এলাকায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। শিবগঞ্জ থানা পুলিশ এ তথ্য নিশ্চিত করেছেন। 

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. মতিউর রহমান জানান, বেলা আড়াইটার দিকে সংবাদ পেয়ে দ্রুত ফোর্সসহ ঘটনা স্থলে যায়। চৌকার মাঠে মতিউর রহমানের ঘাসের জমিতে ককটেল তৈরীর সময় বিস্ফোরণ হয়ে টমাস ঘটনা স্থলেই নিহত হয় টমাস আলী। নিহত টমাস একজন সন্ত্রাসী ছিল।

তিনি আরও জানান, আরো ৩ জন আহত অবস্থায় পালিয়ে গেছে। তাদের তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।

চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, নিহত টমাস কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিল।

 
ইত্তেফাক/এসএইচ