মধ্যবিত্ত শ্রেণির কাছে শিল্পকে পৌঁছানো যাচ্ছে না। এর জন্য আমি দায়ী করব তরুণ শিল্পীদের। চারুকলা থেকে সদ্য পাশ করা শিল্পীরাও তাদের ছবির দাম ২০-২৫ হাজার টাকা নির্ধারণ করেন। যেখানে বড়ো সিনিয়র শিল্পীদের কাজ বিক্রি হয় ৫০ থেকে ৮০ হাজার টাকায়। সেখানে তরুণ শিল্পীর সেই কাজ এত দাম দিয়ে কেউ সংগ্রহ করতে চান না। আর তরুণ শিল্পীরা মনে করছেন, ছবির দাম না বাড়ালে তাঁকে সবাই সস্তা দরের শিল্পী মনে করবে। সে কারণে নতুন সংগ্রাহকও সৃষ্টি হচ্ছে না।
—রুমী নোমান
পরিচালক
গ্যালারি শিল্পাঙ্গন
(সূত্র:দৈনিক ইত্তেফাক, ২৪ আগস্ট ২০১৯)
