কিছু ভিআইপি সুবিধা

আপডেট : ২৪ আগস্ট ২০১৯, ২০:৩৮

ভিআইপিরা নানাভাবেই অতি সুযোগ-সুবিধা নিয়ে থাকে। তাদের এই সুবিধাভোগের যাঁতাকলে কখনো-সখনো খোদ আমজনতা পড়ে যায় কঠিন মুসিবতে। আমজনতার দুর্ভোগ না বাড়িয়ে ভিআইপিদের জন্য আরো সুযোগ-সুবিধা বাড়িয়ে দিলেই কেল্লা ফতে। কেমন হতে পারে সেসব সুবিধা, তাই জানাচ্ছেন ঠাট্টারু তারেকুর রহমান

আলাদা বিমান :ভিআইপিরা সাধারণ জনগনের সাথে একত্রে বিমানে যাওয়া আসা করা খারাপ দেখা যায়। তাদের জন্য আলাদা বিমানের ব্যবস্থা করা যেতে পারে। সবচেয়ে ভালো হয় আলাদা বিমানবন্দরের ব্যবস্থা করলে। তবে অবশ্যই ভিআইপিদের বিমানগুলো আলাদা রুটে চলবে।

                                                           

রাস্তার মোড়ে ভিআইপি টয়লেট :পাবলিক টয়লেটে ভিআইপিরা যাওয়া-আসা করা কষ্টসাধ্য। তাছাড়া এটা আত্মসম্মানেরও বিষয়। রাস্তার আশপাশে কিছু ভিআইপি টয়লেট স্থাপন করলেই সুবিধা হয়। ভিআইপিরা প্রকৃতির ডাকে সাড়া দিতে আর এদিক সেদিক ছোটাছুটি করতে হবে না।

ফোনকলে বিশেষ সুবিধা : এই সুবিধাতে ভিআইপিরা কল দিলে আশপাশের অন্যদের কল ডিসকানেক্ট করে দিতে হবে। ভিআইপিদের নেটওয়ার্ক যেন নিরবচ্ছিন্ন হয় সে লক্ষ্যে এ ব্যবস্থা গ্রহণ করা উচিত। সাধারণ গ্রাহকের যাই আসুক না কেন ভিআইপিদের ভালোটা আগে দেখতে হবে।

 

বিশেষ ধরনের ফেসবুক :ভিআইপিরা আর সাধারণ পাবলিক একই ধরনের ফেসবুক ব্যবহার করবে ব্যাপারটা দৃষ্টিকটু লাগে। ফেসবুকে বিশেষ ধরনের ব্যবস্থা থাকবে, যেন শুধু ভিআইপিরাই ব্যবহার করতে পারে।