কিশোরগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ শুরু ৩০ নভেম্বর

আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, ১৭:২৭

কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে দলীয় প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়া শুরু করছে বিএনপি। এ আসনে মনোনয়নপ্রত্যাশীদের আগামী সোমবার (৩০ নভেম্বর) ফরম সংগ্রহ করতে হবে। ফরম জমা দেওয়ার জন্য ২ ডিসেম্বর দিন নির্ধারণ করেছে দলটি।

শনিবার (২৮ নভেম্বর) বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেনের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদের ১৬৪ নম্বর নির্বাচনি এলাকা কিশোরগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীরা আগামী ৩০ নভেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের তৃতীয় তলা থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারবেন।

মনোনয়ন ফরম জমা দেওয়ার সময় নির্ধারণ করা হয়েছে আগামী ২ ডিসেম্বর বুধবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। একই স্থানে ফরম জমা নেওয়া হবে।

কিশোরগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ড. ওসমান ফারুক পদত্যাগ করায় গত ২৫ নভেম্বর আসনটি শূন্য ঘোষণা করে উপনির্বাচনের তফশিল প্রকাশ করা হয়। ঘোষিত তফশিল অনুযায়ী, আগামী ১০ জানুয়ারি ২০২৭ আসনটিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

ইত্তেফাক/এসএ